বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

জামালপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T12:26:31+06:00
2026-10-10T12:26:31+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত
জামালপুর প্রতিনিধি
⏲ ১২:২৬ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালকের সহকারীকে (হেলপার) আটক করেছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা উফেজা বেগম ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। এ সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী একটি দ্রুতগতির বাস ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, হাইওয়ে পুলিশ বাসটির হেলপারকে আটক করেছে এবং বাসটি নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত