রাজধানীর প্রগতি সরণিতে পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করেছে গুলশান ট্রাফিক বিভাগ। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। এ সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এতে পুলিশের সন্দেহ হলে অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে তিনটি বস্তায় মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ পাওয়া যায়। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।
জ/উ