শুক্রবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

লাইফ স্টাইল

সাপ্তাহিক ছুটিতে পরিবারের সঙ্গে কেনাকাটা কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। তবে গন্তব্যে গিয়ে মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ পেলে বিড়ম্বনায় পড়তে হয়। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন, শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

2026-10-09T07:55:28+06:00
2026-10-09T07:59:58+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
লাইফ স্টাইল
শুক্রবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
⏲ ৭:৫৫ এএম | ৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
সাপ্তাহিক ছুটিতে পরিবারের সঙ্গে কেনাকাটা কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। তবে গন্তব্যে গিয়ে মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ পেলে বিড়ম্বনায় পড়তে হয়। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন, শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান: 

সামরিক জাদুঘর (বিজয় সরণি)

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)

আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারেন।

শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট

শুক্রবার পুরান ঢাকা ও আশপাশের এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে—

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকে। এসব এলাকার মধ্যে রয়েছে—

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

কেনাকাটা কিংবা দর্শনীয় স্থান পরিদর্শনের পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট বা প্রতিষ্ঠানের খোলার সময় নিশ্চিত হয়ে নেওয়া ভালো।

জ/শা


  বিষয়:   শুক্রবার  মার্কেট  দর্শনীয় স্থান  বন্ধ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত