হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-10-04T12:28:02+06:00
2026-10-04T12:28:02+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২৮ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১-এর একটি দল।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এসআরবি জানায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামালকে হত্যা করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা নম্বর-১৬ (৭) ২০১১, ধারা ৩০২/৩৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

পরে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ ১ম আদালত আসামি মনিরুল ইসলাম রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর মনিরুল ইসলাম রঞ্জুকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত