অমাবস্যার রাতে পরীর ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল

বিনোদন ডেস্ক

বিনোদন

চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। শরতের আবহে সম্প্রতি ‘তন্দ্রা বিলাস’-এ মেতেছিলেন তিনি। এবার বাগানবিলাসকে সঙ্গী করে মেতে উঠেছেন ‘চন্দ্র বিলাসে’।

2026-10-10T10:27:45+06:00
2026-10-10T10:27:45+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
অমাবস্যার রাতে পরীর ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল
বিনোদন ডেস্ক
⏲ ১০:২৭ এএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। শরতের আবহে সম্প্রতি ‘তন্দ্রা বিলাস’-এ মেতেছিলেন তিনি। এবার বাগানবিলাসকে সঙ্গী করে মেতে উঠেছেন ‘চন্দ্র বিলাসে’।

রাতের স্নিগ্ধ পরিবেশে আকাশে জ্বলজ্বলে চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর টাইমলাইনে দেখা মিলেছে এমন কয়েকটি ছবির।

ছবিতে দেখা যায়, ছাদের এক কোণে ফুটে থাকা বাগানবিলাস ফুলের পাশে বসে আছেন নায়িকা। মাথার ওপর উজ্জ্বল পূর্ণ চাঁদ। ছবির ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্‌ক্তি লিখেছেন তিনি—‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’।

দৃষ্টিনন্দন এই দৃশ্য সহজেই নজর কাড়ার মতো। তবে ছবিগুলো প্রকাশের পর অনুরাগী ও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। পরীমনির রূপসী ও আলোঝলমলে ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। কিন্তু পঞ্জিকা ও আকাশের অবস্থার সঙ্গে ছবির চাঁদের মিল খুঁজতে গিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

তাঁদের মতে, বর্তমানে ঢাকা কিংবা বাংলাদেশের আকাশে এমন পূর্ণাঙ্গ ও উজ্জ্বল চাঁদ দেখা যাচ্ছে না; বরং চলছে অমাবস্যার সময়। ফলে ছবিতে চাঁদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে রসিকতা।

এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘এখন তো অমাবস্যা!’ আরেকজন লিখেছেন, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না।’

তবে সবার নজর যে শুধু চাঁদের দিকেই আটকে ছিল, তা নয়। পরীমনির সৌন্দর্য নিয়েও মন্তব্য করেছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি।’ আরেকজনের মন্তব্য, ‘পরীর চাঁদের চেয়েও সুন্দর তুমি।’

অনেকের ধারণা, ছবিগুলো বেশ কয়েক দিন আগের, যখন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। তবে ছবিগুলো কবে তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি পরীমনি।

জ/শা 



  বিষয়:   চিত্রনায়িকা  পরীমনি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত