ল’ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ (এলএইচআরএসবি)-এর আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১ আগস্ট রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকার গ্রীনলিফ ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে আয়োজিত এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিমকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. মনিরুজ্জামান (জসিম)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ল’ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) আবুল কালাম আজাদ এবং যুগ্ম আহ্বায়ক মো. হানিফ।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মমিনুর ইসলাম, মো. মামুনুর রশিদ, অ্যাডভোকেট শামসুল আরেফীন মেহেদী, অ্যাডভোকেট নাজমুল হাসান, মাওলানা এম এ জব্বার সালেহী সাকিল, নুর আক্তার ডলি, মো. রুহুল কুদ্দুস, সূর্য লেখা চাকমা, ফারহানা ইয়াসমিন মিনু, সুমিত কুমার সাহা, শিপ্রা সেন, আতাউর রহমান, মো. আবু নাছের, মো. রিয়াজ মাহমুদ, সুবর্ণা সুলতানা নুসাইবা জান্নাত সাকিলা, মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, খাদ্য, বাসস্থান, সমঅধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জীবনমান উন্নয়ন, সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, সুষম সম্পদ বণ্টন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সংগঠনের ভ‚মিকা নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ২০১০ সাল থেকে ল’ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সচেতন, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা। তিনি বলেন, “একজন আদর্শ মানুষ তৈরি হলেই সমাজে সুষম বণ্টন নিশ্চিত হবে, আর সুষম বণ্টন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ও উন্নয়ন ফিরে আসবে।”
সভাপতি মোহাম্মদ জাকারিয়া তাঁর বক্তব্যে এলাকার বঞ্চিত, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে নতুন কমিটির প্রধান অঙ্গীকার।
সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (জসিম) বলেন, এলাকার দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের সহায়তা, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশুর সমঅধিকার প্রতিষ্ঠা এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাÐ পরিচালনায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জ/বা