আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর অবসরের পর পর্তুগাল ফরোয়ার্ডকে শুভকামনা ও শ্রদ্ধা জানাতে তারকাদের যে ঢল নেমেছিল। অথচ সেই তালিকায় একটি বড় নামের অনুপস্থিতি সবচেয়ে বেশি নজর কেড়েছে- তিনি লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির এমন নীরবতা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যখন এল পুলগা নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন, তখন আল-নাসর তারকা পুরোপুরি ভিন্ন মনোভাব দেখিয়েছিলেন।
গত বৃহস্পতিবার কোচ জর্জে জেসুসের সাথে তাঁর সৃষ্ট সংকটের সমাধানের আভাস পাওয়ার মধ্যেও পর্তুগাল ক্যারিয়ারের সমাপ্তি টেনে সবাইকে চমকে দেন রোনালদো। তাঁর এই বিদায়ে সাবেক সতীর্থ এবং প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে প্রশংসার জোয়ার ভেসে আসে। কিন্তু সেই তালিকায় ছিলেন না মেসি। লিওর এমন নীরবতা নিয়ে রহস্য খুঁজছেন অনেকেই।
মেসির চুপ থাকা আরও বেশি নজরে পড়ার কারণ হলো, আলবিসেলেস্তেদের (আর্জেন্টিনা) হয়ে মেসির বিদায়ের মুহূর্তে তাঁকে সমর্থন ও শ্রদ্ধা জানিয়ে বার্তা পাঠানো তারকাদের মধ্যে রোনালদো ছিলেন একদম প্রথম সারিতে।
গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার কয়েক ঘণ্টা পর ইন্টার মায়ামি তারকা আলবিসেলেস্তে সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগঘন বিদায়ী বার্তা পোস্ট করেন। সেখানে একটি স্পর্শকাতর মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছিলেন রোনালদো।
ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন, ‘গতকাল আমার জীবনের শেষ ম্যাচটি খেলে ফেলেছি, আর এখনই নীল-সাদা জার্সিটি গায়ে জড়ানোর স্মৃতিগুলো মিস করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এটি আনন্দ ও কিছু বেদনায় ভরা এক দারুণ পথচলা ছিল, তবে আমি নিশ্চিত যে আমার নেওয়া প্রতিটি পদক্ষেপ সার্থক ছিল।’
এর জবাবে রোনালদো মন্তব্য করেছিলেন, লিও, দেশের হয়ে দীর্ঘ বছরের লড়াই এবং একটি গল্প যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তোমার অর্জনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। শুভকামনা (আ কোলাকোল)।
এটিই প্রথম ছিল না। এর আগে মেসির বাবার প্রয়াণের মতো কঠিন মুহূর্তেও ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বীকে সমবেদনা জানাতে দেরি করেননি রোনালদো।
গত ১২ আগস্ট মেসি একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তাঁর বাবাকে হারানোর গভীর শোক প্রকাশ করেছিলেন। রোনালদো তখন তাঁকে আবেগপূর্ণ সমর্থন জানান। পর্তুগিজ তারকা তখন লিখেছিলেন, এই কঠিন মুহূর্তে তোমাকেও তোমার প্রিয়জনদের প্রতি রইল সমবেদনা, লিও। শক্ত থাকো।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, রোনালদোর প্রতি একই ধরণের সৌজন্যমূলক সাড়া দেননি মেসি।
জ/বা