সামান্তা শারমিনের রাজনৈতিক অবস্থান আরও বড় হওয়া উচিত: তাসনিম জারা

নিউজ ডেস্ক

অন্যান্য

2026-11-06T08:43:36+06:00
2026-11-06T08:43:36+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
অন্যান্য
সামান্তা শারমিনের রাজনৈতিক অবস্থান আরও বড় হওয়া উচিত: তাসনিম জারা
নিউজ ডেস্ক
⏲ ৮:৪৩ এএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সামান্তা শারমিনের পদত্যাগের পর দেওয়া ওই পোস্টে তাসনিম জারা তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত গুণাবলির প্রশংসা করেন।

তাসনিম জারা বলেন, রাজনীতিতে কথা বলতে আগ্রহী মানুষের অভাব নেই, কিন্তু অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষের সংখ্যা খুবই কম। সামান্তা শারমিন তাদের মধ্যে একজন, যিনি মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনেন।

সামান্তাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অক্লান্ত পরিশ্রমের মধ্যেও কেউ কথা বলতে এলে তিনি থেমে যান এবং মনোযোগ দিয়ে পুরো কথা শোনেন। কখনোই কাউকে বুঝতে দেন না যে তার তাড়া রয়েছে। মানুষের জীবন ও বাস্তবতা বুঝতে তিনি তাদের কাছে যান এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

তাসনিম জারা আরও বলেন, সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলার এখনো অনেকটা বাকি। তার মতো মানুষের জায়গা দেশের রাজনীতিতে আরও বড় হওয়া প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। দীর্ঘ ওই পোস্টে দলের সঙ্গে নিজের পথচলা এবং পদত্যাগের পেছনের কারণ তুলে ধরেন তিনি।

পোস্টে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। সে সময় তার বক্তব্য ছিল, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো দিক থেকেই এনসিপির মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট গঠন করতে গেলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত