ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক

অন্যান্য

2026-11-07T09:48:14+06:00
2026-11-07T09:48:14+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
অন্যান্য
ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন
নিউজ ডেস্ক
⏲ ৯:৪৮ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি নিজ বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, সংসদ সদস্য আমির হামজার বক্তব্য জানতে সাংবাদিকেরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। প্রথমে তিনি কারও ফোন ধরছিলেন না। পরে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর সাংবাদিকেরা কুষ্টিয়ায় তাঁর বাড়িতে গিয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা জানান, তিনি বাড়িতে নেই।

রাশেদ খাঁন আরও দাবি করেন, কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না। স্থানীয় সাংবাদিকেরা তাঁর সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না বলে তিনি জানতে পেরেছেন।

ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, ‘গাজী নজরুলের পর আমির হামজার ঘটনাকে কেন্দ্র করে দল হিসেবে জামায়াত যেন গুম হয়ে গেছে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজাকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন রাশেদ খাঁন। সেসব পোস্টে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন তিনি।

এমনকি বিষয়টি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জানতেন বলে মন্তব্য করেছিলেন রাশেদ খাঁন।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত