নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব : অ্যাটর্নি জেনারেল

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-01T13:18:35+06:00
2026-08-01T13:24:03+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব : অ্যাটর্নি জেনারেল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ১:২৪ পিএম
নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্র কোনো মামলায় পরাজিত হলেও যদি একজন সাধারণ নাগরিক ন্যায়বিচার পান, সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের সবচেয়ে বড় স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে সভার আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, সমাজ ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করেও তিনি সন্তুষ্টি অনুভব করেন। তার ভাষায়, রাষ্ট্র কোনো মামলায় হেরে গেলেও যদি একজন নাগরিক তার ন্যায্য বিচার পান, সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়।


তিনি আরও বলেন, আইনের শাসনের মূল লক্ষ্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। রাষ্ট্র কিংবা ব্যক্তি-কে মামলায় জয়ী হলো, সেটি মুখ্য নয়; প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচারব্যবস্থা যখন একজন নাগরিককে তার প্রাপ্য ও সঠিক বিচার নিশ্চিত করতে পারে, তখন রাষ্ট্রের প্রতিনিধির অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকে না। বরং এ ধরনের বিচার মানুষের মধ্যে আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা আরও সুদৃঢ় করে।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]