সংসদে উঠছে তিন অধ্যাদেশ, সংবিধান সংশোধনে বিরোধীদের সঙ্গে ঐকমত্যের চেষ্টা

জাতীয়

2026-11-08T19:13:28+06:00
2026-11-08T19:13:28+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংসদে উঠছে তিন অধ্যাদেশ, সংবিধান সংশোধনে বিরোধীদের সঙ্গে ঐকমত্যের চেষ্টা
⏲ ৭:১৩ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এ ছাড়া ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্বসহ সংসদের নিয়মিত কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আজ রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান চিফ হুইপ।

তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো না গেলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, গত ৩৩ বছরে চট্টগ্রাম ও মোংলা বন্দরে জমে থাকা সাড়ে ছয় হাজার কনটেইনার নিষ্পত্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে এ দুই বন্দরের সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি পায়রা বন্দরের ড্রেজিং কার্যক্রম নিয়েও বিভিন্ন অসঙ্গতির বিষয় আলোচনায় এসেছে।


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত