জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-01T11:07:47+06:00
2026-08-01T11:07:47+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়ামন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম 
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতির বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়াতে সরকার দেশব্যাপী স্কুলভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে এবং খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনবেন।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায় থেকেই আরও দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, কুমিল্লায় একটি ক্রীড়া অবকাঠামো বা ক্রীড়া বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। উপযুক্ত স্থান নির্ধারণ করা গেলে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, খেলাধুলার মাধ্যমে যারা দেশ ও সমাজের জন্য সম্মান বয়ে আনছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।

খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, নিষ্ঠা ও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। এছাড়া ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী অনুষ্ঠানে অংশ নেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]