ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-09T09:17:47+06:00
2026-11-09T09:17:47+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:১৭ এএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। তার এ বক্তব্যের পর এশিয়ার বাজারে আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম কমেছে।

সোমবার (৮ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়েছে। কারণ, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এ আশঙ্কা থেকেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল।

তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালি। ফলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স

জ/শা 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত