আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

শিক্ষা

2026-11-28T19:12:53+06:00
2026-11-28T19:12:53+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
⏲ ৭:১২ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নথি ডাউনলোড ও প্রিন্ট করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬-এর পরীক্ষার্থীদের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), ডিআর শিট, স্বাক্ষরলিপি এবং কেন্দ্রের পরিসংখ্যানসংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বোর্ডের ওয়েবসাইট থেকে এসব নথি ডাউনলোড করে প্রয়োজনীয় সংখ্যক কপি প্রিন্ট করতে বলা হয়েছে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত