মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-26T17:14:11+06:00
2026-11-26T17:14:11+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:১৪ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির পাঠ্যসূচির ভিত্তিতে পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫ এবং ইংরেজিতে ১৫ নম্বর রাখা হয়েছে। এ ছাড়া সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে থাকবে ১৫ নম্বর।

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে দেশের কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া যাবে না।

উল্লেখ্য, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। আর প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেওয়া যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত