এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

শিক্ষা

2026-11-23T16:19:58+06:00
2026-11-23T16:26:39+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
⏲ ৪:১৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় ও পদ্ধতি জানানো হয়। পরে নির্ধারিত সময়ে শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ শুরু করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে জানা যাবে।

শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট https://eduboardresults.gov.bd/ থেকে ফল দেখতে পারবেন। এ ছাড়া পুনর্নিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেন।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত