জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-17T14:26:10+06:00
2026-11-17T14:26:10+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা
স্পোর্টস ডেস্ক
⏲ ২:২৬ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা
Advertisement
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে দলটি।

খুলনার সামনে শিরোপা জয়ের সমীকরণ ছিল সহজ-ম্যাচে হার এড়াতে পারলেই চলত। তবে শুধু হার এড়ানো নয়, দাপুটে জয় দিয়েই আসর শেষ করেছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে রংপুর বিভাগ ৩৩৮ রান সংগ্রহ করে। জবাবে খুলনা অলআউট হয় ৩২২ রানে। দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান। ফলে চতুর্থ ইনিংসে খুলনার জয়ের লক্ষ্য ছিল ২০২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের ৬৮ বলে ৮১ রান এবং আজিজুল হাকিম তামিমের ৭৮ রানের ওপর ভর করে সহজ জয় তুলে নেয় খুলনা। মাত্র ৪০ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খুলনার সফর আলী।

এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান। একই ইনিংসে সফর আলী শিকার করেন চার উইকেট।

খুলনার শিরোপা নিশ্চিত হওয়ায় এবারের আসরে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেট বিভাগকে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত