লিটনের সেঞ্চুরিতে ৪০০ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-16T15:49:47+06:00
2026-11-16T15:49:47+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
লিটনের সেঞ্চুরিতে ৪০০ রানে অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
⏲ ৩:৪৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
লিটনের সেঞ্চুরিতে ৪০০ রানে অলআউট বাংলাদেশ
Advertisement
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের পর এবার সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ব্যাটার। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির দেখা পান তিনি।

দিনের শুরুতে ১০ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর ১২০ রান করে সাজঘরে ফেরেন লিটন। হাসান মাহমুদ করেন ১৬ রান এবং তাসকিন আহমেদের ব্যাট থেকে আসে ১৭ রান। বাংলাদেশের ইনিংসের শেষ চারটি উইকেটই তুলে নেন প্যাটারসন।

এর আগে প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং আক্রমণ সামলে তানজিদ হাসান, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দল। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছিল টাইগাররা।

প্রথম দিনের শেষ বলে ১৩৭ রান করে আউট হন তাওহীদ হৃদয়। অন্যদিকে, ৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন লিটন দাস। শেষ পর্যন্ত তাঁর সেঞ্চুরির সুবাদে ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত