দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। চলমান জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।
সর্বশেষ চার টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার কারণে হতাশ হতে হয়েছে দলকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে শান্তর দল।
টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ জানিয়ে শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। পিচটা শুকনো মনে হচ্ছে এবং আমার মনে হয় আমরা প্রথম ইনিংসে একটা ভালো স্কোর গড়তে পারব।’
জোহানেসবার্গ টেস্টে সতীর্থদের কাছে ধারাবাহিকতা প্রত্যাশা করছেন অধিনায়ক। তাঁর ভাষায়, ‘দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে। আমার মনে হয় গত কয়েকদিনের প্রস্তুতি বেশ ভালো ছিল, এবং মানসিকভাবে ছেলেরা প্রস্তুত। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
জ/দি