বিয়ের গুঞ্জনে আলোচনায় মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-17T01:25:17+06:00
2026-11-17T01:25:17+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
বিয়ের গুঞ্জনে আলোচনায় মিমি চক্রবর্তী
বিনোদন ডেস্ক
⏲ ১:২৫ এএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- মিমি চক্রবর্তী
Advertisement
পাত্র ঠিক, ছাপাও হয়েছে বিয়ের কার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়তেই টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। কার্ডে বর-কনের পাশাপাশি বিশেষ নজর কেড়েছে অভিনেত্রীর তিন পোষ্য-আদরের চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি?

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। বেশ কয়েক বছর ধরেই নাকি তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।

গুঞ্জন অনুযায়ী, নভেম্বরে আইনি বিয়ে সারতে পারেন তারা। আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গের কালিম্পংয়ে মূল আয়োজন হওয়ার কথা রয়েছে। কলকাতায় হতে পারে বিবাহোত্তর সংবর্ধনা। তবে এসব তথ্যের কোনোটিই এখন পর্যন্ত নিশ্চিত করেননি অভিনেত্রী।

এরই মধ্যে সব্যসাচীর স্টোরের বাইরে মিমির উপস্থিতি বিয়ের পোশাক নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট।

বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য সরাসরি কিছু স্বীকার করেননি মিমি। বরং রহস্য বজায় রেখে উল্টো জানতে চেয়েছেন, কার বিয়ের কার্ডের কথা বলা হচ্ছে। অভিনেত্রীর এমন মন্তব্যে বিয়ের গুঞ্জন ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত