নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

দেশজুড়ে

2026-11-18T00:32:13+06:00
2026-11-18T00:32:13+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ
রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
⏲ ১২:৩২ এএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
কুড়িগ্রাম প্রতিনিধি
Advertisement
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মেসার্স এ.এন ব্রিকস্ এবং মেসার্স জে এস ব্রিকস্ নামীয় ইটভাটায় ইট প্রস্তুততের জন্য ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। নেওয়াশী ইউনিয়নের গাগলা মণ্ডলটারী এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষিজমিতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। মাটি পরিবহনের জন্য ঘটনাস্থলের পাশেই রাখা হয়েছে ট্রাক্টর ও ট্রলি। জমির বিভিন্ন স্থানে মাটি কাটার স্পষ্ট চিহ্নও দেখা গেছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় মোট ইটভাটার সংখ্যা ১০৮টি। এর মধ্যে মাত্র ৩৬টি ইটভাটার বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ৭২টি ইটভাটা অবৈধ বা অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে। 

অর্থাৎ জেলার মোট ইটভাটার দুই-তৃতীয়াংশই বৈধ অনুমোদনের বাইরে রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ইটভাটায় ইট তৈরির জন্য মাটির ব্যাপক চাহিদা থাকায় অনেক ক্ষেত্রে কৃষিজমি থেকে মাটি সংগ্রহের প্রবণতা বাড়ছে। বিশেষ করে জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে মাটির স্বাভাবিক উৎপাদনক্ষমতা কমে যায়। এতে ফসলের ফলন হ্রাস পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। 

স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে ফসলি জমির মাটি কাটা অব্যাহত থাকলে কৃষিজমির স্বাভাবিক পরিবেশ ও উর্বরতা নষ্ট হবে। ফলে ভবিষ্যতে এসব জমিতে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা কঠিন হয়ে পড়তে পারে। কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, ইটভাটায় কোনোভাবেই কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও আইনবিরোধী। প্রাপ্ত অভিযোগটি গুরুত্বসহকারে তদন্তপূর্বক জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট ইটভাটার বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত