সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

2026-11-17T19:37:31+06:00
2026-11-17T19:39:40+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে নেতাকর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
⏲ ৭:৩৭ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সিরাজগঞ্জ প্রতিনিধি
Advertisement
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের হোসেনপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন সাধু (৫২), মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রবিন (২৭), ঠাকুরটেক বনবাড়ীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে কালিয়াহরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আসিফ শেখ (২১), দত্তবাড়ী গ্রামের আলামিনের ছেলে ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ হাসান (২৪), বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন (৫৫) এবং পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আবু হাসান (২০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা রাকিবুল হাসান জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




  বিষয়:   সিরাজগঞ্জ  সন্ত্রাসবিরোধী  সংগঠন  গ্রেপ্তার  আদালত 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত