টুঙ্গিপাড়া থানায় অগ্নীসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা : দুই জন আহত

গোপালগঞ্জ প্রতিনিধি :

দেশজুড়ে

2026-11-17T23:53:57+06:00
2026-11-17T23:53:57+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
টুঙ্গিপাড়া থানায় অগ্নীসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা : দুই জন আহত
গোপালগঞ্জ প্রতিনিধি :
⏲ ১১:৫৩ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
জেলার টুঙ্গিপাড়া আবার উত্তপ্ত হয়ে উঠেছে।  রনক্ষেত্রে পরিনত হয়েছে সমগ্র থানা এলাকা। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শত শত বিক্ষুব্ধ নেতাকর্মীন আজ সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  সকল প্রকার ব্যারিকেড ভেঙ্গে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে। মসজিদে মাইকিং করে নেতাকর্মী ও সাধারন মানুষ জড়ো হতে বলা হয়েছে। 

পুলিশ নিজেদের ও থানা রক্ষায় গুলি ছুড়েছে অনবরত। সেই সাথে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে থানা ঘিরে রেখেছে। থানার দিকে ইটপাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। পুলিশের ছোঁড়া গুলি এবং টিয়ারশেলের আঘাতে কমপক্ষে দুইজন গুরুতর আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।  ওই দুই আহত ব্যাক্তিকে টু্ঙ্গিপাড়া হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। 

টুঙ্গিপাড়া থেকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে আজ  নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের থানায় নেয়ার পর আওয়ামীলীগ নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে রাস্তায় নামতে শুরু করে।  এক পর্যায়ে থানা ঘেরাও করে। সেখানকার অবস্থা ভয়াবহ বলে সূত্রটি জানিয়েছে। 

সূত্রটি আরও জানায় সমগ্র থানা এলাকা রণক্ষেত্রে পরিনত হয়েছে। উত্তেজিত আওয়ামী লীগ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় ঢুকে জিনিসপত্র ভাংচুর করে । থানার ভিতর ঢুকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। পুড়ে গেছে অনেক কিছু। কয়েকটি গাড়ী পুড়িয়ে দিয়েছে। থানার ভিতরে ও বাইরে এবং সামনের রাস্তায় অগ্নী সংযোগ করে দুর্বৃত্তরা।  

এসময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শ্লোগান দেয়।  আশংকা রয়েছে তারা থানায় আটক আসামীদের জোর করে নিয়ে যেতে পারে। সমগ্র থানা এলাকা কার্যত আওয়ামী লীগের দখলে। সমগ্র এলাকা তারা ব্লক করে দিয়েছে। 

 এ ব্যাপারে এখনও পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষের বা অন্য কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায় নাই।  বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে তা সংযোজন করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘিরে রেখেছিলো।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত