নতুন জেমস বন্ডের ভূমিকায় রবার্ট প্যাটিনসন!

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-17T01:42:13+06:00
2026-11-17T01:42:13+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
নতুন জেমস বন্ডের ভূমিকায় রবার্ট প্যাটিনসন!
বিনোদন ডেস্ক
⏲ ১:৪২ এএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ‘টোয়াইলাইট’ ও ‘দ্য ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতাকে নতুন ০০৭ হিসেবে দেখা যাবে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৬ নভেম্বর জেমস বন্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার নাম ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর মধ্য দিয়ে ২০২১ সালে চরিত্রটি থেকে বিদায় নেওয়া ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটিনসন। চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা এবং ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম জেমস বন্ড সিরিজ। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হয় সিরিজটির। এতে প্রথমবার এজেন্ট ০০৭-এর চরিত্রে অভিনয় করেন শন কনারি।

এরপর কয়েক দশকে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এই গুপ্তচর চরিত্র। এখন পর্যন্ত বন্ড সিরিজের সিনেমাগুলো বিশ্বব্যাপী সাত বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। আভিজাত্যপূর্ণ পোশাক, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মার্টিনি পানের বিশেষ ভঙ্গি—‘নেড়ে নয়, ঝাঁকিয়ে’-জেমস বন্ড চরিত্রের পরিচিত বৈশিষ্ট্য। এবার সেই পরিচিত চরিত্রে নতুন মাত্রা যোগ করার কথা রয়েছে প্যাটিনসনের।

অভিনয়জীবনে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন রবার্ট প্যাটিনসন। ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর ‘দ্য ব্যাটম্যান’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন তিনি। বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি বড় বাজেটের চলচ্চিত্রে দর্শক টানার সক্ষমতাও রয়েছে তার।

এ বছরের সিনেমার তালিকাতেও রয়েছে প্যাটিনসনের নাম। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবং ‘প্রাইমটাইম’ সিনেমায় দেখা গেছে তাকে। সব মিলিয়ে নতুন জেমস বন্ড হিসেবে তাকে বেছে নেওয়ার মধ্য দিয়ে পরিচিত ও বক্স অফিসে সফল একজন তারকাকে সামনে আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত