পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-14T19:16:00+06:00
2026-11-14T19:16:00+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:১৬ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন রহমত মিয়া। আর মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শুকি ইতোফুসা।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুটি পরিবর্তন ছাড়া আগের ম্যাচের একাদশের ওপরই আস্থা রেখেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পান সাদ উদ্দিন। তার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রহমত মিয়া। এবার শুরু থেকেই খেলার সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে একই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন শুকি ইতোফুসা। এবার মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে তাকে শুরুর একাদশে রেখেছেন কোচ।

গোলবারের নিচে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। তার সামনে রক্ষণভাগ সামলাবেন তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ ও রহমত মিয়া। দলের সঙ্গে অনুশীলন করলেও শুরুর একাদশে জায়গা পাননি অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ।

মাঝমাঠের দায়িত্বে থাকবেন অধিনায়ক হামজা চৌধুরী, শমিত সোম ও কাজেম শাহ। আক্রমণভাগে রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদের সঙ্গে খেলবেন শুকি ইতোফুসা।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ; জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ, রহমত মিয়া; হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ; রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসা।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত