বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এ গত ২৯ জুন ব্রাজিলের কাছে হেরেছিল জাপান। প্রায় পাঁচ মাস পর সেই হারের প্রতিশোধ নিল এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান।
ম্যাচের প্রথম ১৯ মিনিটের মধ্যেই ব্রাজিলের জালে দুইবার বল পাঠায় জাপান। শুরুতেই এমন দুই গোল হজম করায় বিস্মিত হয়ে পড়েন সেলেসাও সমর্থকেরা। অনেকের কাছেই যেন স্কোরলাইন বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে।
জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকাফুসো কুবো। এরপর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাকামুরা। দুই গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। অবশেষে ম্যাচের ৩৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান ভিনি। তাঁর এই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ব্রাজিলের দিকে চলে যায়। সাইডলাইনে দাঁড়িয়ে থাকা কোচ ডন কার্লোও তখন অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়ার আশা করেছিলেন।
তবে শেষ মুহূর্তে সেই আশায় জল ঢেলে দেয় জাপান। ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে (৯০+১) ব্রাজিলের জালে জয়সূচক গোল করেন সাকামোতো। তাঁর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জাপান।
শেষ মুহূর্তের এই গোলের পর উত্তেজনা আরও বেড়ে যায়। হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ডন কার্লো ও রাফিনিয়া। এ সময় ব্রাজিলের অধিনায়ক লাল কার্ড দেখেন। একই কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় কোচ কার্লোকেও। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
জ/দি