অস্ট্রেলিয়াকে চাপে ফেলায় বাংলাদেশকে সমীহ করছেন বাভুমা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-14T16:42:15+06:00
2026-11-14T16:42:15+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
অস্ট্রেলিয়াকে চাপে ফেলায় বাংলাদেশকে সমীহ করছেন বাভুমা
স্পোর্টস ডেস্ক
⏲ ৪:৪২ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ আরেকটি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। ম্যাচের আগে আজ জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলকে যথেষ্ট সম্মানের চোখে দেখার কথা জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

সংবাদ সম্মেলনে বাভুমা বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের অনেক সম্মান করছি। আমাদের ব্যাটাররাও বাংলাদেশকে সমীহের চোখে দেখছে। তারা (বাংলাদেশ) অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল।’

আসন্ন ম্যাচের উইকেট পেসারদের জন্য সহায়ক হলেও স্পিনারদেরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে এখন অনেক গরম। ফলে ম্যাচের শেষ দিকে স্পিনাররা কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে। পেসাররা এখানে বরাবরই উইকেটশিকারি। তাই খুব বেশি ভিন্ন কিছু হবে বলে আশা করছি না। গরমের কারণে উইকেট বেশি শুষ্ক থাকতে পারে এবং পরবর্তী সময়ে স্পিনাররা খেলায় ভূমিকা রাখতে পারে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি দল হিসেবে আরও উন্নতি করতে চান বাভুমা। তিনি বলেন, ‘বাংলাদেশ সিরিজে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের অবস্থান ধরে রাখা এবং একই সঙ্গে দল হিসেবে আরও উন্নতি করা। সবচেয়ে জরুরি বিষয় হলো, সামনে কী আছে, সেদিকে বেশি মনোযোগ দেওয়া। আমরা প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমরা যা অর্জন করতে চাই, সেগুলোও যেন অর্জন করতে পারি, সেটি নিশ্চিত করতে চাই।’

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত