যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্বামী সিদ্ধার্থের মনোভাব জানালেন কিয়ারা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-12T18:48:08+06:00
2026-11-12T18:48:08+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্বামী সিদ্ধার্থের মনোভাব জানালেন কিয়ারা
বিনোদন ডেস্ক
⏲ ৬:৪৮ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
যশের বিপরীতে কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। বিশেষ করে ছবিতে যশ ও কিয়ারার রসায়ন এবং ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি। এবার ছবির ফলাফল এবং যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন কিয়ারা।

যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় স্বামী সিদ্ধার্থ মলহোত্রার কোনো আপত্তি ছিল কি না, সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী। করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়ে কিয়ারা জানান, সিদ্ধার্থকে তিনি ভালো করেই চেনেন। তাই এ ধরনের দৃশ্য নিয়ে স্বামীর বিশেষ কোনো সমস্যা নেই বলেই তার ধারণা।

অনুষ্ঠানে করণ জোহর কিয়ারার কাছে জানতে চান, যশের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কেমন ছিল। জবাবে স্বামীর নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়ার কথা জানাননি কিয়ারা। বরং বলেন, সিদ্ধার্থের স্বভাব সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। এ ধরনের বিষয় নিয়ে তার বিশেষ কোনো আপত্তি থাকার কথা নয় বলেই মনে করেন অভিনেত্রী।

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন কিয়ারা। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টানেন তিনি। নিজের অভিনীত দৃশ্যগুলো নিয়ে ইন্টারনেটে দর্শকদের নানা মন্তব্য দেখেছেন বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য, অনেকেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতিতে সমাজের দ্বিচারিতাও তার নজরে এসেছে। তাই নিজের অভিনয়ের পক্ষে আলাদা করে কোনো ব্যাখ্যা বা সাফাই দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।

সিনেমাটির বক্স অফিসের ফলাফল নিয়েও কথা বলেন কিয়ারা। তার মতে, ছবিটির এমন পরিণতি পুরো দলের কারও প্রত্যাশায় ছিল না। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফলাফল দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

তবে পরবর্তী সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া তাকে কিছুটা স্বস্তি দিয়েছে। বিশেষ করে নিজের পরিচিত অভিনয়গণ্ডি পেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার জন্য প্রশংসা পেয়েছেন বলে জানান কিয়ারা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত