বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-11T01:48:42+06:00
2026-11-11T01:48:42+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা
বিনোদন ডেস্ক
⏲ ১:৪৮ এএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- কিয়ারা আদভানি
Advertisement
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেছেন সঞ্চালক করণ জোহর। একপর্যায়ে তাদের ডেট নাইট থেকে শুরু করে বেডরুমের একান্ত মুহূর্ত নিয়েও কথা ওঠে।

করণের প্রশ্নের জবাবে কিয়ারার মজার মন্তব্য ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ ও কিয়ারাকে নিজেদের বিয়ের স্মৃতি এবং দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দিতে দেখা যায়।

আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, সিনেমায় অভিনয় করা চরিত্রের কোনো প্রভাব বাস্তব জীবনে, এমনকি বেডরুমেও থাকে কি না। জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না, আর বেডরুমে তো একেবারেই নয়।’

এরপর দম্পতির ডেট নাইট প্রসঙ্গ তোলেন করণ। নৈশভোজের পরই তাঁদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়-এমন প্রশ্ন করেন তিনি। প্রশ্ন শুনে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা মজার ছলে বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তাঁর এমন জবাবে আড্ডায় হাসির পরিবেশ তৈরি হয়।

সিদ্ধার্থ ও কিয়ারা বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। অনুষ্ঠানে তাঁদের বিয়ের একটি মজার ঘটনাও উঠে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। তবে নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই মজার স্মৃতিও আড্ডায় তুলে ধরেন কিয়ারা।

তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের গল্প, মজার জবাব এবং বিয়ের পুরোনো স্মৃতির কারণে নতুন পর্বের প্রোমোটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত