বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

অপরাধ

বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং পরিবহণ খাতে নৈরাজ্য সৃষ্টির ঘটনাকে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম। তিনি বলেছেন, বাসে আগুন দিয়ে চালক ও সাধারণ মানুষের জীবন বিপন্ন করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, দুর্নীতি ও অর্থপাচারের বিচার নিশ্চিত করতে হবে।

2026-11-12T21:18:05+06:00
2026-11-12T21:18:05+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন
পরিবহণ খাতের চাঁদাবাজি-সিন্ডিকেট বন্ধ ও মাফিয়ামুক্ত করার দাবি
জ্যেষ্ঠ প্রতিবেদক
⏲ ৯:১৮ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- জবাবদিহি
Advertisement
বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং পরিবহণ খাতে নৈরাজ্য সৃষ্টির ঘটনাকে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম। তিনি বলেছেন, বাসে আগুন দিয়ে চালক ও সাধারণ মানুষের জীবন বিপন্ন করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, দুর্নীতি ও অর্থপাচারের বিচার নিশ্চিত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগুন-সন্ত্রাস, পরিবহণ নৈরাজ্য এবং ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দীন আলম বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হয়েছে। আয়নাঘর, গায়েবি ও মিথ্যা মামলা এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার মতো ঘটনার বিচার হতে হবে। পিলখানা হত্যাকাণ্ডসহ অতীতের সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি। দেশের সম্পদ লুটপাট ও বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানান।

পরিবহণ খাতের সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে এ খাতকে চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাফিয়াদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহণ মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় এবং ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিবহণ খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অতীতে এ খাতে যে দখলদারিত্ব, চাঁদাবাজি ও সিন্ডিকেট গড়ে উঠেছিল, তার প্রভাব এখনো কাটেনি। ফলে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, পরিবহণ ব্যবস্থার কাঠামোগত সংস্কারও জরুরি।

কর্মসূচিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান খোন্দকার মো. মোর্তাজুল করিম পরিবহণ খাতের অনিয়মের চিত্র তুলে ধরেন। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে এ খাতে দুর্নীতি, লুটপাট ও বিশৃঙ্খলা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ফিটনেসবিহীন, ভাঙাচোরা, সিট ও গ্লাসবিহীন বাস চলাচল, চালকদের প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের অভাব এবং চালক-সহকারীদের নিয়োগপত্র ও নির্ধারিত বেতন না থাকা সড়কের বিশৃঙ্খলা বাড়াচ্ছে।

তিনি বলেন, পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে চালক ও সহকারীদের নির্ধারিত বেতন, পরিচয়পত্র ও নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং বৈধ লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কিউআর কোড প্রযুক্তির মাধ্যমে গাড়ির ফিটনেস যাচাই চালু করা গেলে অনিয়ম ও জালিয়াতি নিয়ন্ত্রণ সহজ হবে।

কর্মসূচিতে বক্তারা পরিবহণ খাত থেকে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও পরিবহণ খাতে দখলদারিত্ব ও প্রভাব বিস্তারের পুরোনো চর্চা পুরোপুরি বন্ধ হয়নি। এ অবস্থায় মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

প্রতিবাদ কর্মসূচিতে আরও বলা হয়, পরিবহণ খাতে জাতীয়তাবাদী আদর্শের শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ রেখে অনিয়ম ও নৈরাজ্য দূর করতে হবে। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাকে সংস্কারের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ১০ নভেম্বর ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত চালক মোহাম্মদ কালাচাঁদ শেখের মৃত্যু হয়। একই সময়ে গাজীপুর, সাভার, ধামরাই, চট্টগ্রাম ও মানিকগঞ্জেও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পরিবহণ শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তা জোরদার করেছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও সামনে এসেছে।



জ/বা


  বিষয়:   অপরাধ  পরিবহন  চাঁদাবাজি  আগুন 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত