সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয়ে ৩৬ ধরনের পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদ ও গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেলে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে।
পদ, পদসংখ্যা ও বেতন
১. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: ৭টি পদ। গ্রেড-১১, বেতন ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা।
২. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি: ৩১টি পদ। গ্রেড-১২, বেতন ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা।
৩. উপজেলা পোস্টমাস্টার: ২২টি পদ। গ্রেড-১৩, বেতন ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা।
৪. সহকারী (ডাক অধিদপ্তর): ২টি পদ। গ্রেড-১৩, বেতন ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা।
৫. সহকারী পরিদর্শক: ১টি পদ। গ্রেড-১৩, বেতন ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা।
৬. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট): ১৭টি পদ। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
৭. উচ্চমান সহকারী: ৮টি পদ। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
৮. টেকনিশিয়ান: ১টি পদ। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
৯. মেকানিক: ১টি পদ। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
১০. মনোটাইপ কাস্টার অপারেটর: ১টি পদ। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
১১. মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং): ১টি পদ। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
১২. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ। গ্রেড-১৫, বেতন ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা।
১৩. ড্রাফটসম্যান: ৩টি পদ। গ্রেড-১৫, বেতন ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা।
১৪. জুনিয়র প্রুফ রিডার: ১টি পদ। গ্রেড-১৫, বেতন ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা।
১৫. ড্রাইভার (হালকা): ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
১৬. কার্পেন্টার: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
১৭. মেশিনিস্ট: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
১৮. সহকারী মেশিনম্যান: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
১৯. সহকারী গ্রেনিং মেশিনম্যান: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
২০. পোস্টাল অপারেটর: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
২১. সহকারী প্লেট মেকার: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
২২. কম্পোজিটর: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
২৩. সহকারী ফটো কম্পোজিটর: ১টি পদ। গ্রেড-১৬, বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
২৪. চেকার: ২টি পদ। গ্রেড-১৮, বেতন ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা।
২৫. কাউন্টার: ২টি পদ। গ্রেড-১৮, বেতন ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা।
২৬. ওয়্যারম্যান: ১টি পদ। গ্রেড-১৯, বেতন ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা।
২৭. আর্মড গার্ড: ২টি পদ। গ্রেড-১৯, বেতন ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা।
২৮. প্যাকার: ৩টি পদ। গ্রেড-১৯, বেতন ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা।
২৯. ইনকম্যান: ২টি পদ। গ্রেড-১৯, বেতন ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা।
৩০. অফিস সহায়ক (পূর্বের পদবি এমএলএসএস): ৩৭টি পদ। গ্রেড-২০, বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
৩১. পরিচ্ছন্নতা কর্মী (পূর্বের পদবি ক্লিনার): ২টি পদ। গ্রেড-২০, বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
৩২. পরিচ্ছন্নতা কর্মী (সুইপার): ১টি পদ। গ্রেড-২০, বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
৩৩. সার্চ পিয়ন: ৩টি পদ। গ্রেড-২০, বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
৩৪. কুলি: ২টি পদ। গ্রেড-২০, বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
৩৫. নিরাপত্তা প্রহরী: ৫টি পদ। গ্রেড-২০, বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
৩৬. পোর্টার: ১টি পদ। গ্রেড-২০, বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ডাক বিভাগের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের লিংক: নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া ডাক বিভাগের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা। ৩ থেকে ২৩ নম্বর পদের ক্ষেত্রে ফি ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।
জ/দি