রাফিনিয়ার চোটে যৌথ পরিকল্পনা বার্সা-ব্রাজিলের

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থেকে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতেই বড় চোটে পড়তে হচ্ছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়ার চোট বিপাকে ফেলে দিয়েছে বার্সেলোনাকে। আর ইনজুরির এই সমস্যা সমাধানে নতুন যৌথ পরিকল্পনা করেছে বার্সেলোনা-ব্রাজিল।

2026-11-10T17:22:28+06:00
2026-11-10T17:22:28+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
রাফিনিয়ার চোটে যৌথ পরিকল্পনা বার্সা-ব্রাজিলের
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:২২ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থেকে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতেই বড় চোটে পড়তে হচ্ছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়ার চোট বিপাকে ফেলে দিয়েছে বার্সেলোনাকে। আর ইনজুরির এই সমস্যা সমাধানে নতুন যৌথ পরিকল্পনা করেছে বার্সেলোনা-ব্রাজিল।

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলে রাফিনিয়ার প্রত্যাবর্তন বার্সেলোনায় বেশ একটা জটিল পরিস্থিতির জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই উইঙ্গারের খেলার সময় (মিনিট) নিয়ন্ত্রণ করতে কাতালান ক্লাবটি এবং ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন আগে থেকেই নিজেদের মধ্যে সমঝোতা করেছে; যার মূল উদ্দেশ্য হলো—নতুন কোনো চোট এড়ানো, যা সবার সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে।

আগামী ১৪ ও ১৭ নভেম্বর সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়াকে স্কোয়াডে রেখেছে ব্রাজিল। ব্রাজিলের জন্য এটি দারুণ এক খবরই, কারণ তারা তাদের অন্যতম সেরা ও ধারালো আক্রমণাত্মক অস্ত্রকে ফিরে পাচ্ছে। তবে বার্সেলোনার জন্য বিষয়টি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ২০২৬ সালটি শারীরিকভাবে তাঁর বেশ কঠিন গেছে, যে সময়ে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে তিনি তিনবার পেশির চোটের শিকার হয়েছেন।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, রাফিনিয়া যেন সম্পূর্ণ ফিট অবস্থায় ফিরে আসেন এবং জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে টানা তৃতীয়বারের মতো চোটে পড়ার ঝুঁকি কমানো যায়, সেজন্য বার্সেলোনা এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন তাঁর খেলার সময় ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করছে।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধে ডান উরুর পেছনের অংশে ব্যথা অনুভব করে মাঠ ছাড়ার মাধ্যমে তাঁর সেই সর্বশেষ চোটটি লেগেছিল।

এরপর মেডিকেল পরীক্ষায় তাঁর পেশিতে সামান্য ফোলা বা ইডেমা ধরা পড়ে। তখন ভারতীয় দলের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলিয়ান ফেডারেশন তাঁকে দল থেকে বাদ দেয় এবং সুস্থ হওয়ার জন্য বার্সেলোনায় ফিরিয়ে দেয়।

কার্লো আনচেলত্তির অধীনে থাকা রাফিনিয়ার ক্ষেত্রে এবার সবপক্ষই একটি বিষয়ে একমত হয়েছে বলে মনে হচ্ছে—কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এশিয়ায় তিনি প্রতি মিনিট যতটা সময় খেলবেন, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে মাপা হবে এবং পুরো পরিকল্পনাটি একটিমাত্র লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। তাঁকে অবশ্যই কোনো ক্ষতি ছাড়াই বার্সায় ফিরে আসতে হবে এবং কোনো নতুন চোট ছাড়াই মৌসুমের বাকি সময় নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।



জ/বা


  বিষয়:   খেলাধুলা  ফুটবল  রাফিনিয়া  ব্রাজিল  বার্সেলোনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত