পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-10T16:04:36+06:00
2026-11-10T16:04:36+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
⏲ ৪:০৪ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের ফ্লাইটে কোচিং স্টাফসহ প্রথম বহরের ১৭ সদস্যের দল যাত্রা করে।

দুই বহরে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা। আগামীকাল বুধবার দ্বিতীয় বহরে দলের বাকি সদস্যরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। এ ছাড়া বাদ পড়েছেন নাঈম হাসান। তবে দলে ফিরেছেন মুমিনুল হক। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় আঘাত পাওয়ায় সিলেট টেস্টে খেলতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে।

এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ দল।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত