শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-09T16:15:46+06:00
2026-11-09T16:15:46+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:১৫ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডিত আসামি শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদনের বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আবেদনের সত্যতা ও আইনগত ভিত্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনের আইনগত ভিত্তি রয়েছে কি না, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার তাঁর রয়েছে কি না-এসব আইনি বিষয় পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’

এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনার বিরুদ্ধে পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত