সংসদ অধিবেশন পরিচালনায় পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-09T18:19:18+06:00
2026-11-09T18:19:18+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংসদ অধিবেশন পরিচালনায় পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:১৯ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাঁদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। এ সময় স্পিকার নিজেই সভাপতিত্ব করেন। পাশাপাশি অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য মনোনীত পাঁচ সংসদ সদস্যের নাম সংসদে ঘোষণা করেন তিনি।

সভাপতিমণ্ডলীতে মনোনীত সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করেন। তাঁদের মধ্য থেকে একজন সংসদের বৈঠক পরিচালনার দায়িত্ব পালন করেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত