শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের সত্যতা নিশ্চিত নয় হাইকমিশনের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-09T17:19:48+06:00
2026-11-09T17:19:48+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের সত্যতা নিশ্চিত নয় হাইকমিশনের
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:১৯ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে কি না, তা নিশ্চিত নয় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ বিষয়ে একটি ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে হাইকমিশন। আজ সোমবার (৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ করা হয়েছে। তবে অনুরোধটি আদৌ সঠিক কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন। এটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, এমনটা বোঝারও কোনো উপায় নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তবে বিষয়টি পরবর্তী যাচাইয়ের জন্য ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত