যুক্তরাষ্ট্র-ইসরাইলকে হুঁশিয়ারি, ইরানি বাহিনীকে কঠোর নির্দেশ মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-31T19:22:04+06:00
2026-10-31T19:22:04+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে হুঁশিয়ারি, ইরানি বাহিনীকে কঠোর নির্দেশ মোজতবা খামেনির
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:২২ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনীকে কঠোর বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরান কিংবা দেশটির মিত্রদের ওপর নতুন করে কোনো হামলা হলে সামরিক জবাব দেওয়ার ক্ষেত্রে ভৌগোলিক সীমা বা প্রচলিত নিয়মের তোয়াক্কা না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মোজতবা খামেনির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিশেষ বার্তায় ইরানের সামরিক বাহিনীকে যেকোনো হামলার মুখে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, প্রতিপক্ষ নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের জনগণ ও সামরিক বাহিনী।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব ধরনের স্থাপনা এবং সামরিক অবকাঠামোকে নতুন লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মোজতবা খামেনি। এর ফলে নতুন করে সংঘাত শুরু হলে তা নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ না থেকে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ও ইসরাইলি স্বার্থের ওপরও প্রভাব ফেলতে পারে বলে বার্তাটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার এ বার্তাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি কঠোর সামরিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: টাইমস অব ইসরাইল

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত