ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-31T19:05:02+06:00
2026-10-31T19:05:02+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:০৫ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ভবিষ্যতে দেশে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। লং মার্চের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে পৌঁছানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।

গণতন্ত্র সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদা সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে।

সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ অন্যান্য সাংবিধানিক সংস্কারের বিষয়েও আলোচনা প্রয়োজন। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা সম্ভব হলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে।

তিনি আরও বলেন, ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে সবার মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত