গুরুদাসপুরে পিকআপে ৫ গরু চুরি, ঘরে ছিটকিনি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

নাটোরের গুরুদাসপুরে বাড়ির লোকজনকে ঘরে আটকে রেখে পিকআপে করে পাঁচটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুল জলিলের বাড়ি থেকে দুটি গাভি, একটি এড়ে গরু ও দুটি বকনা বাছুর চুরি হয়।

2026-10-31T16:31:08+06:00
2026-10-31T16:32:07+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে পিকআপে ৫ গরু চুরি, ঘরে ছিটকিনি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৪:৩১ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে বাড়ির লোকজনকে ঘরে আটকে রেখে পিকআপে করে পাঁচটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুল জলিলের বাড়ি থেকে দুটি গাভি, একটি এড়ে গরু ও দুটি বকনা বাছুর চুরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ৬-৭ জনের একটি দল পিকআপ নিয়ে এসে বাড়ির প্রতিটি ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। পরে গোয়ালঘর থেকে গরুগুলো পিকআপে তুলে নিয়ে যায়। প্রতিবেশীরা ছিটকিনি খুলে দিলে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পেরে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন।

স্থানীয়দের দাবি, এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় পিকআপে করে গরু-মহিষ চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া ট্রান্সফরমার চুরি, ছিনতাই, লুটপাট, জবরদখল ও হত্যার মতো ঘটনায় উদ্বেগ বাড়ছে। শান্তিপ্রিয় গুরুদাসপুরে বর্তমানে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, ঘটনাটি শোনামাত্রই পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রকৃত চোর শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   নাটোর  দুর্বৃত্তরা  তদন্ত  ছিনতাই  চুরি 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত