হরমুজ প্রণালিতে এক মাসে ৩৫ জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-31T09:53:32+06:00
2026-10-31T09:53:32+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে এক মাসে ৩৫ জাহাজে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৫৩ এএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। চলতি অক্টোবর মাসে এ অঞ্চলে অন্তত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার সংখ্যা। খবর আল জাজিরার।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পাওয়া গেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় জাহাজে প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছিল। হামলার সংখ্যার দিক থেকে সেটিই ছিল দ্বিতীয় সর্বোচ্চ মাস। তবে অক্টোবরের প্রথম দিক থেকে হামলার সংখ্যা বেড়ে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

এদিকে শুক্রবার হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে অন্তত চারটি জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

অন্যদিকে, শুক্রবার এ অঞ্চলে একটি জাহাজে হামলার তথ্য জানিয়েছে ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে একটি জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌপরিবহন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। সূত্র: আল জাজিরা।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত