পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নের ঐতিহাসিক উঢাই পাথরঘাটা বৌদ্ধ বিহারে ১৪ তম দানোত্তম ও শুভ কঠিনচীবর দান উৎসব আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার ৮শত গরীব অসহায় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে শাড়ি, বালতিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ শনিবার দুপুরে বিহার প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। পাথরঘাটা বৌদ্ধ বিহারের আয়োজনে কঠিন চীবরদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন,পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু।
উচাই নির্মলা বৌদ্ধ বিহারের সভাপতি বাবু সন্তোষ কুমার মালোর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে স্বধর্ম আলোচনা করেন, হরিরামপুর ছাতনিপাড়া আনন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘনায়ক সোমানন্দ মহাথেরো।
বিশেষ অতিথি হিসাবে স্বধর্ম আলোচনা করেন, রংপুর মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, নীলফামারী বৌদ্ধবিহারের সভাপতি বুদ্ধপ্রিয় শ্রামণ, আটাপুর ভাবনাকেন্দ্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুনীতিপ্রিয় ভিক্ষু, বারোকান্দী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাবুল সিংহ, পীরপাল পদ্মবীণা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনাভদ্র ভিক্ষু ও উপজেলা বৌদ্ধ উৎসব উদযাপন কমিটির সেক্রেটারি শাসন প্রিয় মৃগাঙ্গ সরকার প্রমুখ।
সকালে বৌদ্ধ বিহারে বুদ্ধুপুজা, শিবলী পূজা, হাজার বাতি প্রজ্বলন,ফানুস বাতি উত্তোলন, কল্পতরুসহ অষ্ট পরিস্কার সংঘদান অনুষ্ঠিত হয়।শেষে দায়ক-দায়িকারা ভান্তেকে কঠিন চীবর দান করেন । এছাড়াও বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ৮০০ বিভিন্ন ধর্মীয় গরীব অসহায় মানুষ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
শেষে সন্ধ্যায় মালো সাংস্কৃতিক একাডেমির পরিচালনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ানের শিল্পী রিঙ্কু ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী দিলীপ মালোসহ স্থানীয় শিল্পী বৃন্দ।