বিশ্বজুড়ে ছয় কোটি স্কাউট মানবতার সেবায় নিয়োজিত: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

জাতীয়

2026-10-31T16:18:11+06:00
2026-10-31T16:18:11+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বিশ্বজুড়ে ছয় কোটি স্কাউট মানবতার সেবায় নিয়োজিত: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
⏲ ৪:১৮ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
ছবি- নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অস্থির এই পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় কাজ করছেন। তাঁদের এই অসামান্য অবদান আগামী দিনে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের পাশাপাশি পরিবেশ সুন্দর করতেও তারা কাজ করছে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দেবে।

আজ শনিবার দুপুর ১২টায় নাটোরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি চত্বরে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

আয়োজকেরা জানান, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এ ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন। আগামী ৪ নভেম্বর এ আয়োজন শেষ হবে।

ক্যাম্পুরীতে শিশুদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে কাব স্কাউট সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের শেষাংশে কাব সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত