সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ইংলিশ অলিম্পিয়াড বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

শিক্ষার্থীদের মন থেকে ইংরেজি ভাষার ভীতি দূর করা এবং শৈশব থেকেই ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা’। মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

2026-10-31T17:59:48+06:00
2026-10-31T17:59:48+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ইংলিশ অলিম্পিয়াড বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
⏲ ৫:৫৯ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শিক্ষার্থীদের মন থেকে ইংরেজি ভাষার ভীতি দূর করা এবং শৈশব থেকেই ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা’। মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সন্দ্বীপের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণির প্রায় ৭১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেন। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করে মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখা।

প্রতিযোগিতায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দীন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন একে ফজলুল করিম ও রহিম উল্লাহ। সদস্য সচিব ছিলেন নাজমুল ইসলাম। প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন রিয়াদ উদ্দিন ও কাজী আনোয়ার হোসেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ানো, ইংরেজি ভীতি কাটিয়ে আত্মবিশ্বাস তৈরি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো এ ইংলিশ অলিম্পিয়াড আয়োজন করতে পেরে তারা আনন্দিত। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভাষাগত দক্ষতা বাড়াতে সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


  বিষয়:   চট্টগ্রাম  মেধাবৃত্তি  দক্ষতা  পর্যবেক্ষক  প্রতিযোগিতা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত