‘কাজই আমার পুরো জীবন নয়’, কর্মঘণ্টা নিয়ে স্পষ্ট রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-27T19:06:30+06:00
2026-10-27T19:06:30+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
‘কাজই আমার পুরো জীবন নয়’, কর্মঘণ্টা নিয়ে স্পষ্ট রাধিকা আপ্তে
বিনোদন ডেস্ক
⏲ ৭:০৬ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
রাধিকা আপ্তে
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও কাজের সময় নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, কাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেটিই জীবনের সবকিছু নয়।

রাধিকা বলেন, তিনি প্রতিদিন ১২ ঘণ্টার একটি স্বাভাবিক কর্মদিবস চান। দীর্ঘ ১৬ ঘণ্টার শিডিউল কিংবা কাজের মাঝখানে অল্প সময়ের বিরতি দিয়ে কাজ চালিয়ে যাওয়ার সংস্কৃতি তাঁর পছন্দ নয়। তবে বাস্তবে সব সময় নিজের পছন্দমতো কাজের পরিবেশ পাওয়া যায় না বলেও জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, এমন সময়ও এসেছে, যখন উপযুক্ত কোনো কাজ না পাওয়ায় তিনি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় পরিবার ও কাছের মানুষদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে চেয়েছেন তিনি। এখনো সেই ইচ্ছা রয়েছে তাঁর। কারণ, রাধিকার বিশ্বাস, জীবন অনেক ছোট-তাই কাজের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও নিজের পছন্দের বিষয়গুলোর জন্যও সময় রাখা জরুরি।

কাজের সঙ্গে জীবনের সম্পর্ক ব্যাখ্যা করে রাধিকা বলেন, ‘আমি বিশ্বাস করি, কাজই আমার সবকিছু বা আমার একমাত্র জীবন নয়। এটি কখনোই আমার জীবন ছিল না, বরং জীবনের একটা অংশ মাত্র।’

নিজের অভিনয়জীবনের ভবিষ্যৎ নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না এই অভিনেত্রী। তাঁর মতে, সময়ের সঙ্গে সবকিছুই পরিবর্তিত হয়। ভবিষ্যতে তিনি হয়তো সব ধরনের অভিনয় ছেড়ে দিতে পারেন, আবার নতুন কোনো কাজও শুরু করতে পারেন।

রাধিকার কথায়, কাজ থেকে বিরতি নেওয়ার পেছনে সব সময় বড় কোনো কারণ থাকে না। কখনো কখনো পরিস্থিতি ও সময়ের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নিতে হয়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত