উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধে কাতারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-27T19:38:58+06:00
2026-10-27T19:38:58+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধে কাতারের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:৩৮ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক মধ্যস্থতা সফল করতে আরব উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে হুমকি বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে কাতার।

আজ মঙ্গলবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইব্রাহিম সুলতান আল-হাশমি এই আহ্বান জানান।

তিনি বলেন, যেকোনো মধ্যস্থতা প্রচেষ্টা সফল করতে ইরানকে অবশ্যই সদিচ্ছা প্রকাশ করতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ওপরও জোর দেন তিনি।

কাতার মনে করে, হুমকি বন্ধ ও ইতিবাচক পদক্ষেপের মাধ্যমেই কেবল অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার মধ্যস্থতা ত্বরান্বিত করা সম্ভব। সূত্র: আল-জাজিরা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত