কফির কাপ হাতে জানালার পাশে বসে স্নিগ্ধ মুহূর্তে ধরা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তাঁর সাধারণ অথচ আকর্ষণীয় সাজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশ করেন এই চিরসবুজ অভিনেত্রী। ছবিতে তাঁকে দেখা গেছে বেশ স্বাভাবিক ও ছিমছাম সাজে।
পূর্ণিমার পরনে ছিল হালকা গোলাপি রঙের শার্ট ও ঢিলেঢালা জিন্স। সাধারণ এই পোশাকের সঙ্গে খোলা চুল ও হালকা মেকআপে তাঁকে দেখাচ্ছিল স্নিগ্ধ ও প্রাণবন্ত।
একটি ছবিতে দুই হাতে বড় কফির মগ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে গ্লাসঘেরা জানালায় হেলান দিয়ে দাঁড়াতে দেখা যায় তাঁকে। আবার কোনো ছবিতে বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে।
ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসা ও ভালোবাসা দেখা যাচ্ছে। পূর্ণিমার অনুরাগীরা তাঁর এই সহজ-সরল সাজের প্রশংসা করছেন। ক্যাজুয়াল লুকেও অভিনেত্রীর সৌন্দর্য ও ব্যক্তিত্ব যে ভক্তদের নজর কেড়েছে, তা তাঁদের মন্তব্যেই স্পষ্ট।
জ/উ