বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-10-27T18:08:35+06:00
2026-10-27T18:08:35+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
লাইফ স্টাইল
বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা
লাইফস্টাইল ডেস্ক
⏲ ৬:০৮ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- এআই নির্মিত
বেগুনের খোসা অনেকেই ফেলে দেন। কিন্তু বেগুনের খোসায় যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং পুষ্টিগুণ থাকে তা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চুল এবং ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি; জৈব সার তৈরি করা যায়।

এখন থেকে বেগুনের খোসা ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে তা ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক, বেগুনের খোসা ব্যবহারের পাঁচটি কার্যকর উপায়।

১. ত্বকের যত্নে
ত্বকের ট্যান দূর করতে বেগুনের খোসা খুবই উপকারী। বেগুনের খোসা সামান্য পিষে, ত্বকের ট্যান পড়া জায়গায় লাগিয়ে নিলে তা ট্যান দূর করতে সাহায্য করে।

২. চুলের উজ্জ্বলতা ফেরাতে 
বেগুনের খোসা সিদ্ধ করে নিন। এরপর ওই খোসা সিদ্ধ করা পানি দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরবে এবং শুষ্কতা দূর হবে।

৩. জৈব সার তৈরিতে
বেগুনের খোসা রোদে শুকিয়ে কম্পোস্ট তৈরির কাজে ব্যবহার করুন। তবে এটা সরাসরি গাছের গোড়ায় না দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়াই ভালো। এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার পাশাপাশি গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

৪. ঘরোয়া ক্লিনজার 
বেগুনের খোসা সিদ্ধ করা পানি সামান্য লেবুর রস এবং লবণ মিশিয়ে নিন। এই পানি দিয়ে তামা কিংবা পিতলের বাসন পরিষ্কার করলে তা একেবারে নতুনের মতো হয়ে ওঠে।

৫. ঘরোয়া কম্পোস্ট তৈরিতে
ঘরোয়া কম্পোস্ট তৈরি করার জন্য রান্নাঘরের অন্যান্য সব সবজির খোসার সাথে বেগুনের খোসাও রেখে দিন। এটি খুব তাড়াতাড়ি পচে যায় এবং খুব ভালো ঘরোয়া কম্পোস্ট তৈরি করে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত