সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি রাফসান ও সুনেরাহর একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটিকে তাঁদের বাগদানের ছবি বলে প্রচার করা হলেও জানা গেছে, এটি মূলত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা।
মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ এবং রাফসান ও সুনেরাহ—উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, শুটিং চলাকালে তোলা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে প্রচার করা হয়েছে। এ ধরনের প্রচারের কোনো ভিত্তি নেই।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘মার্কস অল রাউন্ডার’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে একসঙ্গে পর্দায় হাজির হবেন রাফসান ও সুনেরাহ। ফলে তাঁদের ছড়িয়ে পড়া ছবিটি ঘিরে তৈরি হওয়া বাগদানের গুঞ্জন সঠিক নয়।
জ/শা