রোমান্টিক সিনেমা দিয়ে বলিউডে অভিষেক কৃতি শেঠির

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-20T13:44:45+06:00
2026-10-20T13:44:45+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
রোমান্টিক সিনেমা দিয়ে বলিউডে অভিষেক কৃতি শেঠির
বিনোদন ডেস্ক
⏲ ১:৪৪ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
রোমান্টিক সিনেমা দিয়ে বলিউডে অভিষেক কৃতি শেঠির
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি শেঠি এবার পা রাখতে চলেছেন বলিউডে। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়া এই অভিনেত্রীর হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে একটি রোমান্টিক ছবির মাধ্যমে। নতুন এই প্রজেক্ট ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, বলিউড নির্মাতা রোহিত শেঠির দীর্ঘদিনের সহযোগী বিধি ঘোদগাঁওকরের পরিচালনায় একটি নতুন প্রেমের গল্পে অভিনয় করবেন কৃতি। ছবিটি প্রযোজনা করবে অভিষেক এস ব্যাসের প্রতিষ্ঠান এভিএস স্টুডিওস। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো ছবির নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পরিচালক হিসেবে বিধি ঘোদগাঁওকরের এটি গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হতে যাচ্ছে। রোহিত শেঠির সঙ্গে দীর্ঘ ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতা নতুন রোমান্টিক গল্পের নির্মাণে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণী সিনেমায় নিজের অভিনয়দক্ষতা দিয়ে পরিচিতি পাওয়া কৃতি শেঠির ক্যারিয়ারে বড় সাফল্য আসে তেলেগু ছবি ‘উপেনা’র মাধ্যমে। সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর তেলেগু ও তামিল ভাষার একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

দক্ষিণী চলচ্চিত্রে রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত কৃতি এবার হিন্দি সিনেমায় কেমন সাড়া ফেলেন, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। নতুন এই ছবির মাধ্যমে বলিউডে নিজের অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ভিগনেশ শিবান পরিচালিত ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ সিনেমায় প্রদীপ রঙ্গনাথন ও এস জে সুরিয়ার বিপরীতে দেখা গেছে কৃতিকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুভাষিক সিনেমা ‘জেনি’। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন জয়ম রবি, ওয়ামিকা গাব্বি ও কল্যাণী প্রিয়দর্শনের মতো তারকারা।

সব মিলিয়ে দক্ষিণী সিনেমায় সাফল্যের পর এবার বলিউডে নিজের জায়গা করে নেওয়ার অপেক্ষায় কৃতি শেঠি। নতুন রোমান্টিক সিনেমাটি তার ক্যারিয়ারে কতটা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়, সেটিই এখন দেখার বিষয়। সূত্র: পিঙ্কভিলা

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত