স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, গিয়ে জানলেন প্রেমিকা এআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেম। সেই প্রেমিকাকে বিয়ে করার আশায় নিজের সব সম্পদ বিক্রি করে ১ হাজার ২০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, তাঁর স্বপ্নের নারী বাস্তবের কেউ নন; তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।

2026-10-19T10:35:57+06:00
2026-10-19T10:35:57+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, গিয়ে জানলেন প্রেমিকা এআই
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:৩৫ এএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেম। সেই প্রেমিকাকে বিয়ে করার আশায় নিজের সব সম্পদ বিক্রি করে ১ হাজার ২০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, তাঁর স্বপ্নের নারী বাস্তবের কেউ নন; তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী এডিমার মার্টিন্স পেশায় একজন রাজমিস্ত্রি। টিভি মিরান্তেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামের একটি অ্যাকাউন্টের সঙ্গে তাঁর পরিচয় হয়। দীর্ঘদিন ধরে ওই অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগের একপর্যায়ে তিনি বিশ্বাস করতে শুরু করেন, জেসিকাই তাঁর কাঙ্ক্ষিত জীবনসঙ্গী।

গত ৯ অক্টোবর মার্টিন্স উত্তর-পূর্ব ব্রাজিলের মারানহাও রাজ্যে নিজের ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করে বাসভাড়ার টাকা জোগাড় করেন। এরপর প্রেমিকার সঙ্গে দেখা করার আশায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে ১১ অক্টোবর থেকে জেসিকার খোঁজ শুরু করেন তিনি।

তবে অনেক খোঁজাখুঁজির পরও প্রেমিকার দেখা পাননি মার্টিন্স। একপর্যায়ে স্থানীয় একটি রেডিও স্টেশনে গেলে তাঁকে জানানো হয়, জেসিকা অলিভেইরা নামে ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। পরে অর্থ ফুরিয়ে গেলে তিনি বেলো হরিজন্তে সিটি হলে গিয়ে এক সমাজকর্মীর কাছে নিজের পরিস্থিতি তুলে ধরেন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা পান তিনি।

মার্টিন্স জানান, একাকিত্ব কাটিয়ে জীবনে একটি সম্পর্ক গড়ে তোলার আশায় তিনি এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হতাশ হয়েই ফিরতে হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জেসিকা অলিভেইরা নামের অ্যাকাউন্টটির অনুসারী ছিল প্রায় তিন লাখ। অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে এআই দিয়ে তৈরি নারী চরিত্রটিকে বলতে শোনা যায়, তিনি এমন একজন পুরুষ খুঁজছেন, যাঁকে নিজের খামারে নিয়ে গিয়ে আর্থিকভাবে দেখাশোনা করবেন।

তবে পরবর্তী সময়ে প্রকাশিত আরেকটি ভিডিওতে অ্যাকাউন্টটির পরিচালনাকারী স্বীকার করেন, জেসিকা আসলে এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র। মার্টিন্সের সঙ্গে তাঁর কোনো সরাসরি যোগাযোগও হয়নি। পরিচালনাকারীর দাবি, বাণিজ্যিক উদ্দেশ্যে অনুসারীর সংখ্যা বাড়ানো এবং মানুষের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল।

এমন অভিজ্ঞতার পরও হাল ছাড়তে রাজি নন মার্টিন্স। বর্তমানে এক আত্মীয়ের সঙ্গে থাকা এই ব্যক্তি জানিয়েছেন, তিনি আবারও বেলো হরিজন্তে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এবার এআই দিয়ে তৈরি কোনো চরিত্রের নয়, বাস্তব জীবনে একজন সঙ্গীর খোঁজেই সেখানে যেতে চান তিনি।

জ/শা 


  বিষয়:   সামাজিক যোগাযোগমাধ্যম  প্রেমিকা  এআই 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত